ছোট্ট ভুলে বাতিল হতে পারে লক্ষ্মীর ভান্ডার! আগেই সাবধান হয়ে যান

                 

ছোট্ট ভুলে বাতিল হতে পারে লক্ষ্মীর ভান্ডার! আগেই সাবধান হয়ে যান



২০২৬ বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারে ৫০০ টাকা বাড়িয়ে একরকম রাজ্যের মহিলাদের আনন্দিত করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। ৫ বছর আগে ২০২১ পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের ঠিক আগেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে হাজির হয়েছিল মমতা সরকার। সারা রাজ্যে এই প্রকল্প বিরাট সফলতা লাভ করেছিল, যা ২০২১ এর বিধানসভা ভোটের রেজাল্টে দেখা গিয়েছিল। 


কিছুদিন আগেই সরকারের তরফ থেকে অফিসিয়ালি এই প্রকল্পে ৫০০ টাকা বাড়ানোর কথা ঘোষনা করা হয়েছে। সেইসাথে নথিপত্র এবং ব্যাংক অ্যাকাউন্ট এর বিষয়েও কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। ছোট্ট ভুলের কারনে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢোকা বন্ধ হতে পারে। 



লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এতদিন রাজ্যের সাধারন শ্রেনির মহিলারা মাসে ১০০০ টাকা পেত এবং SC, ST শ্রেনির মহিলারা পেত ১২০০ টাকা। এখন ৫০০ টাকা বাড়ানোর পরে ঐ টাকার পরিমান বেড়ে হয়েছে ১৫০০ এবং ১৭০০ টাকা। এই সুবিধা ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা পেতে থাকে। ৬০ বছর বয়স হওয়ার পর আপনাআপনি বার্ধক্য ভাতায় নাম চলে যাবে এবং টাকা ঢোকার প্রক্রিয়া চালু থাকবে।


প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতে গেলে কিছু শর্ত পূরন করা জরুরী। এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য অবশ্যই আবেদনকারীর নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে তাতে টাকা পাঠানো বন্ধ হয়ে যাবে। সেইসাথে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড এবং মোবাইল নম্বর লিঙ্ক করা থাকতে হবে। 

নতুন করে যারা লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করবেন তাদের স্বাস্থ্য সাথী কার্ড থাকা অবশ্যক না। তবে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক পাসবুকের প্রথম পাতার জেরক্স, কাস্ট সার্টিফিকেট (SC, ST, OBC) যদি থাকে জমা দিতে হবে। 

Post a Comment

Previous Post Next Post